নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক আজ
- আপডেট সময় : ১২:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক আজ। বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি একই স্থানে প্রথম বৈঠক হয়।
সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল গুলোর কোনো পছন্দ কিংবা প্রস্তাব আছে কিনা—তা নোটিফিকেশনের মাধ্যমে কেবিনেট ডিভিশনের ইমেইল বা ওয়েবসাইটে দেয়া হবে। আজ এবং ১২ ও ১৩ ফেব্রুয়ারি মোট তিনটি মিটিং হবে। সিভিল সোসাইটি, মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচন সংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে সার্চ কমিটি এ তিনটি মিটিং করবে এবং তাদের কাছ থেকে পরামর্শ বা প্রস্তাবনা থাকলে নেয়া হবে।





















