নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে জনগণের ইচ্ছা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় বসে আওয়ামী লীগ নির্বাচন করলে তা কখনো সুষ্ঠু হবে না। বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি।আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রতিবাদ সভার আয়োজক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট। কেরানীগঞ্জ মডেল থানার ওসির সাম্প্রদায়িক উক্তি এবং বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর উপর হামলার প্রতিবাদে এ্ আয়োজন।





















