নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে উল্লেখিত রাষ্ট্রপতি মনোনীত দু’জন হলেন, সাবেক ইসি মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এছাড়া, বাকি তিনজন হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী। এর আগে ৩০ জানুয়ারি জাতীয় সংসদে পাশ হওয়া প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।





















