নিরাপত্তার চাদরে পুরো দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দেশ।
আইন শৃঙ্খলাবাহিনীসহ ভোটের সঙ্গে জড়িত সবাই এখন নির্বাচনের মাঠে। নির্বাচনী সরঞ্জামও কেন্দ্রে পৌঁছানোর অপেক্ষায়। নির্বাচনি দায়িত্বে রয়েছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আর নিরাপত্তা নিশ্চিতে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এছাড়া ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


















