০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে বিমানের সব পদোন্নতি কার্যক্রম স্থগিত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর প্রতিষ্ঠানটির সব ধরনের পদোন্নতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা গত ৩ আগস্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাম্প্রতিক পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, বিমানের প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিভাগের এক কর্মকর্তার করা অভিযোগের ভিত্তিতে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিভাগটিতে একটি প্রভাবশালী চক্র নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে প্রভাব বিস্তার করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়েছে। এ বিষয়ে গত ২৮ জুন একটি সভাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিভিল এভিয়েশন অথোরিটির পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় নিরাপত্তা ও আন্তর্জাতিক মান রক্ষায় ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন অপেক্ষাকৃত জুনিয়র কর্মীকে একটি পদে উন্নীত করার জন্য একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও অভিযোগ রয়েছে, আটজন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা, লাইসেন্স ভাতা বন্ধ রাখা, জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি দেওয়া, সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতি এবং সাংগঠনিক কাঠামোয় না থাকা পদে বেতন দেওয়ার মতো নানা অনিয়ম সংঘটিত হয়েছে।

মুদ্রণ ও প্রকাশনা বিভাগ নিয়েও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। সেখানে বিধিবহির্ভূতভাবে কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও তাদের চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই পদে একাধিক ব্যক্তিকে পদোন্নতি দেওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে বিমানের সব পদোন্নতি কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০১:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬