নিউ মার্কেট এলাকার সংঘর্ষে পুলিশের নীরবতা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন
- আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কোন কৌশলে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশ নীরব ছিলো, তা সাধারণ মানুষ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে, গুম ও নির্যাতনের শিকার বিএনপি নেতাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে গুম ও নির্যাতনের শিকার নেতাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি।
গুম হওয়ার এতো বছর পরও বিচার না পাওয়া পরিবারগুলো জানান তাদের অসহায়ত্ব এবং আর্তনাদের কথা।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগের দুর্নীতি বের হয়ে আসলেই, দুদক বিএনপি নেতাদের পুরনো মামলা সামনে নিয়ে আসে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন।























