১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৬৮১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করতে ইতোমধ্যেই পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের নির্ধারিত পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে– দেশের সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণের কথা জানান প্রধানমন্ত্রী ।

দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দর্শন ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।

বিএনপি’র নির্বাচনী ইশতেহার অনুসারে শিক্ষায় বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে -জানান সংসদ নেতা।

১শ’ ৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩শ’ ৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু সহ মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬