নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতরাতে উপজেলার গোলাকান্দাইল কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রাকিবের উপর হামলা করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রাকিবকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনার পর বিক্ষুব্ধরা প্রতিপক্ষের বাড়িতে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নিহত রাকিব হাসান গোলাকান্দাইল ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ছিলেন ।




















