০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার এক বছর আজ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ১৭৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার এক বছর আজ। গেলো বছর এ দিনে এশা’র নামাজের সময়ে ভয়াবহ বিস্ফোরণে দ্বগ্ধ ৩৭ জনের মধ্যে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ৩৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তকারী সংস্থা সম্পূরক চার্জশিটে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভূক্ত করতে চিঠি দিলেও তাতে সাড়া দেয়নি তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

প্রতিদিনের মতো এশা’র আযান শুনে সেদিনও মসজিদে যান মুসুল্লিরা। ফরজ নামাজ শেষে সুন্নত নফল আদায়ের সময়ে বিকট শব্দে চমকে ওঠে এলাকাবাসী। এরপর ঘুটঘুটে অন্ধকার আর বাঁচাও বাঁচাও আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এলাকাবাসী আর ফায়ার সার্ভিস একে একে ৩৭ জন দ্বগ্ধ মানুষকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে মৃত্যু হয় ৩৪ জনের। স্বজন হারানোর সেই ব্যথা আজও ভুলতে পারেনি ভুক্তভোগী পরিবার আর স্থানীয়রা। তারা প্রতীক্ষায় আছেন সুষ্ঠু বিচারের।

এ ঘটনায় প্রথমে ফতুল্লা থানায় মামলা করেন এক এসআই। পরে মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গ্রেপ্তার হয় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির একজন মিটার রিডার, দুইজন স্থানীয় ইলেকট্রিশিয়ান। বর্তমানে তারা সবাই জামিনে আছেন।

৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতে মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সিআইডি। এরপর সম্পূরক চার্জশিটে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর নাম অন্তর্ভুক্ত করতে তিতাস কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিলে মেলেনি অনুমোদন।

এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিআইডি। অপরদিকে তিতাসের এ কর্মকর্তা দায়ী করছেন অবৈধ সংযোগকারীদের। আর মসজিদ খোলার বিষয়ে ৬ শর্ত দিয়েছেন জেলা প্রশাসক।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার এক বছর আজ

আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১