নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে ডিজেলবাহী ২১টি ওয়াগন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
৪৫ দিন পর নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে তেলবাহী ২১টি ওয়াগন।
বুধবার বিকালে তেলবাহী ওয়াগন নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌছে।এসময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা। ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটা লাঘব হবে বলে জানান ডিপো কর্তৃপক্ষ। পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী জানান, এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্প ও বিভিন্ন এজেন্সিতে সরাসরি ডিজেল পাঠানো হবে।





















