নবজাতকের জন্মের সাথে সাথে একটি করে বৃক্ষ রোপনের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রত্যেকটি নবজাতকের জন্মের সাথে সাথে একটি করে বৃক্ষ রোপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ গ্রহন করেছে বলেও জানান তিনি। বসবাসের অযোগ্যের তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থানে ঢাকা এমন উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে, পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক ২০২৫ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত পাঠ করে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন।
সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান তিনি ।
সভ্যদেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কাম্য নয় বলেও জানান তারেক রহমান।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন সরকার প্রধান। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বৃক্ষমেলা ও পরিবেশমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
























