নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষে নির্বাচন হবে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষে নির্বাচন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় কৃষিমন্ত্রী আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল। অতীতে তাঁরা নিজ নিজ পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ কমিশন গঠনের পর থেকে সব মহলে বিতর্ক কমে গেছে এবং শান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেনে কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক। পরে মন্ত্রী বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।





















