নওগাঁর সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট সীমান্তে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
ভোরে উপজেলার সীমান্ত পিলার এলাকার ভূলকীপাড়া থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, গতকাল রাতে সিফাতসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যান। ফেরার পথে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।
























