নওগাঁর পত্নীতলায় সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় সড়কের পাশ থেকে মেহেদী হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঘোষনগর মাতাজী সড়কের ঘোষনগর এলাকায় সড়কের পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের সময় তার পায়ের নিচে জখম এবং শরীরের বেশকিছু স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো সঠিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখানো কোন মামলা দায়ের হয়নি।


























