ধর্মভিত্তিক অপশক্তি নির্মূলে সরকার শতভাগ সফল হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ধর্মভিত্তিক অপশক্তি নির্মূলে সরকার শতভাগ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রনালয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশেদ হোসেন তার সাথে দেখা করেন। পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অন্যদিকে রাশাদ হোসাইন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। কোনো একটা পক্ষ সেটা নষ্টের চেষ্টা করছে। রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন বাইডেনের এ দূত। তিনি বলেন, বাংলাদেশ চাইলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি।























