দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে প্রতিকী অনশন করেছে বিএনপি
- আপডেট সময় : ০৯:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে প্রতিকী অনশন করেছে বিএনপি। কর্মসুচি শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদেরকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। অনশনের শুরুতে আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত’ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকার ও তাদের দলীয় লোকদের লোভের কারণেই প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। অনশনে ২০ দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে অংশ নেয় রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে দলের নেতা-কর্মীরা।
এ অনশনে যোগ দিয়ে একাত্বতা প্রকাশ করে জামায়াতে ইসলামীসহ ২০দলীয় জোটের নেতারা। এছাড়াও, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও যোগ দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন।
বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার পুন:প্রতিষ্ঠিত করা হবে বলে জানান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যরা।
৫ ঘন্টা পর, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদেরকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।
কর্মসুচির শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যর্থতার দায় নিয়ে দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষাণার কথা জানান বিএনপি নেতারা।























