দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা ও ব্যর্থতা দায়ী : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির জন্য সরকারের উদাসীনতা ও ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, সরকার জনগণের সাথে তামাসা করছে।
সকালে ঠাকুরগাঁও কালিবাড়িতে তার নিজ বাসভবন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি’র মহাসচিব আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ভাবে দাম বেড়েছে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তের মানুষও জীবন নির্বাহে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বিএনপি জড়িত সরকারের মন্ত্রীরা এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে তবে সরকার ক্ষমতায় আছে কেনো?
সরকার যেহেতু নির্বাচিত নয়, তাই দায়বদ্ধতা নেই বলেই মন্ত্রীরা যা ইচ্ছা তাই বলার ঔদ্ধত্য দেখাচ্ছে।





















