দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান কাটাছেঁড়া করেছে। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব আরও বলেন, পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। পুলিশ কমিশনার শিষ্টাচার জানেন না উল্লেখ করে তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে তার বিচার হওয়া দরকার। দীর্ঘ ছয় বছর পর দুপুরে নগরীর রেজিষ্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব। সম্মেলনে উপজেলা ও পৌরসভা মিলিয়ে ১৮টি ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।























