দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রোদ-গরম দাপট দেখিয়েছে। মঙ্গলবার দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজও তাপপ্রবাহ বয়ে যাবার পাশাপাশি বাড়তে পারে তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলের আওতা। আবহাওয়া অধিদপ্তরের জারি করা পূর্বাভাসে একথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।















