দেশের বিভিন্ন জেলায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি
- আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকালে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে ভালুকজান পেট্রোল পাম্পে সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আখতারুল আলম ফারুক।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নওগাঁয়েও। দুপুরের শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এই কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবকদল। এসময় বক্তরা দ্রুত বর্ধিত দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে আনার আহাবান জানান।
ঝিনাইদহে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গ্রাম-শহরের জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।





















