দেশের বিভিন্ন জেলায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটে ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিসেস আফরুজা বারী।
ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি এ্যাম্বুলেন্স ও ২৪ শয্যার বেড ব্যাক্তিগত তহবিল থেকে উপহার দিয়েছেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
জামালপুরে ৪২ জন অসহায়,শারীরিক অসুস্থ ও পঙ্গু ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ১৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করে সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করেছেন গণপুর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

























