দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ ৫শ’ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার এই উপহার বিতরণ করেন।
সরকার ঘোষিত বিধিনিষেধে খাদ্য সংকটে ভূগছে ঝালকাঠির খেটে খাওয়া নিম্মবিত্ত মানুষ। সকাল থেকে ঝালকাঠির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
নড়াইলে করোনায় কর্মক্ষম হওয়া তিন শতাধিক অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
ময়মনসিংহে করোনায় কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দিনাজপুরে জেলা যুবলীগের উদ্যোগে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে ওষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাষ্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।






















