দেশের জনগণ আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে সরকার গঠন করবে: খায়রুজ্জামান লিটন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
দেশের জনগণ আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে সরকার গঠন করবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন
দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। মেয়র আরো বলেন, বিএনপি এখন বিভিন্ন বিষয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। তবে যতই পাঁয়তারা করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করা হবে। ২০১৪-১৫ সালে বিএনপি আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করেছিল। এখন তারা আবার নির্বাচন কমিশন গঠনক কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ।সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।





















