দেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান।
পৌর নির্বাচনকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর সীসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ আরো অনেকে।
























