দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সমুদ্র সম্পদ ব্যবহার করবে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমুদ্র সম্পদ ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বাংলাদেশ এখন সমুদ্র সম্পদ ব্যবহারে অত্যন্ত মনোযোগী। চট্টগ্রামে অনুষ্ঠিত মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেডে গণভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের মৎস সম্পদ আহরন ও প্রক্রিয়াজাতকরণের প্রতিও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড অবলোকন অনুষ্ঠানে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই মেরিন একাডেমির উন্নয়ন কাজ করছে আওয়ামী লীগ সরকার।
দেশের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে এটিকে আরও বেগবান করতে সমুদ্র সম্পদের ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
মৎস সম্পদের গুরুত্ব তুলে ধরে, এই সম্পদ প্রক্রিয়াজাতকরণও এখন জরুরি বলেও জানান সরকার প্রধান।
স্বাধীনতা, নীতি এবং আদর্শ মেনে চলার পরামর্শ দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ক্যাডেটদের কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা





















