দেশীয় সম্পদ অবহেলা করে বিদ্যুৎ আমদানি করেছে ফ্যাসিস্ট সরকার : জ্বালানি মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করে বিদেশ নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার দিকে ঝুঁকেছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের জ্বালানি খাতকে দুর্বল করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির পথ তৈরি করা হয়েছে। তবে বর্তমান সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়।
আজ সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জ্বালানি খাতকে পুনর্গঠনে কাজ করছে সরকার। সভায় বড়পুকুরিয়া কয়লাখনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।



























