দিনাজপুরে বেড়েছে চালের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গেল এক সপ্তাহে দিনাজপুরে বেড়েছে চালের দাম। সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে চার টাকা থেকে ছয়টাকা পর্যন্ত ।বিশেষ করে মোটা চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বাহাদুর বাজার এনাম মার্কেটের আড়তদার সমিতির নেতা এরশাদ হোসেন জানান, গেল এক সপ্তাহের ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তায় দাম বেড়েছে ১শ’ টাকা থেকে সর্বোচ্চ ১৫০টাকা পর্যন্ত। চিকন চাল ২ হাজার ৫শ’ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে এখন ২ হাজার ৬৫০ টাকায় ।এছাড়া উন্নত জাতের মিনিকেট ২ হাজার ৬শ’ টাকা থেকে বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৮শ’ টাকায়। মোটা চালের সংকটে আছেন খুচরা ব্যবসায়ীরা। ৫০ কেজির মোটা চালের প্রতি বস্তা ২ হাজার থেকে ২২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে চালের এমন দাম বৃদ্ধিতে হতাশ জেলার সব শ্রেণি-পেশার মানুষ।






















