দাবদাহে স্থবির দেশের পর্যটন ব্যবসা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ২২২৫ বার পড়া হয়েছে
একটানা তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে দেশের পর্যটন নগরীর ব্যবসা-বাণিজ্য। অসহনীয় গরম থাকায় কমে গেছে দেশের দর্শনীয় স্থান সমূহে পর্যটকদের ভ্রমণ। আগামী কয়েক দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে দাবদাহ। এরমধ্যে টানা বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় হাঁসফাঁস অবস্থা দেশবাসীর।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন স্থান খ্যাত স্থান সমূহে পর্যটকদের আগমন কম হওয়ায় ব্যবসায়ে মন্দা অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


















