দলমত জাতি গোত্র বিভেদ ভুলে একত্রে সবাইকে বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে কাজ করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দলমত জাতি গোত্র বিভেদ ভুলে একত্রে সবাইকে বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে কাজ করতে হবে’ এমন মন্তব্য করেছে সেনাবাহিনীর ৩৩ পাদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন।
দুপুরে চাঁদপুর জেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যাবলি ও চলাচলে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় করোনাভাইরাসে প্রতিরোধে প্রশাসনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। পরে শহরের বড় স্টেশন মোলহেড, শপথ চত্বরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনও করেন তিনি।























