দর্শনায় ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকার মুল্যের ১০টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ভোর ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের বার সহ চোরাকারবারি আলঙ্গীর খান আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ভারতে পাচার কারার আগেই স্বর্ণসহ আলমগীর খান নামের ঐ চোরাকারবারিকে আটক করে তারা।
এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

























