দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে একটি পরিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে নাটোরের একটি পরিবার।
সকালে সংবাদ সম্মেলন করে এ আবেদন জানায় পরিবারটি। সংবাদ সম্মেলনে হাজেরা বেগম নামে এক নারী দাবি করেন, তার বাবা হযরত আলী ১৯৫৮ সালে নরসিংদী থেকে নাটোরে এসে শহরের হরিশপুর এলাকায় ১ একর ৪৬ শতক জমি কেনেন।পরবর্তীতে সেখান থেকে ১২ শতক জমি স্থানীয় ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করেন। কিন্তু রহমত আলী জমি মালিকদের উচ্ছেদ করে পূরো জমি দখল করে স্থাপনা তৈরী করেন। জমি ফিরে পেতে মামলা করে ৪৩ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান হাজেরা বেগম। এসময় সংবাদ সম্মেলনে হাজেরার ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


























