ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক : ইইউ
- আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পর্যবেক্ষক দলের প্রধান বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ অবশ্যই ইইউ–বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইইউ–বাংলাদেশ জনগণের সহযোগিতার ভিত্তি এবং ভবিষ্যতেও তা অটুট থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন শেষ হওয়ার পর একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত বিষয়গুলোও থাকবে, যা বর্তমানে শুধু একটি দেশের নয়- বিশ্বের সব গণতন্ত্রের জন্যই একটি বড় উদ্বেগের বিষয়। ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচার এবং এ ধরনের অন্যান্য চ্যালেঞ্জ চূড়ান্ত প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলেও জানান তিনি।





















