০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় এসে মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে বিদায় নেবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে উদ্দেশ করে যা বললেন নাহিদ

নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, সে সিদ্ধান্ত তাকে নিতে হবে।’

তিনি আরও বলেন, এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকেও নিজের যাওয়ার পথ বেছে নিতে হবে।

লংমার্চ ঠেকাতে ব্যানার ছেঁড়ার অভিযোগ

নাহিদ ইসলাম অভিযোগ করেন, লংমার্চের গণজোয়ার ঠেকাতে শুক্রবার রাত থেকে কর্মসূচির পথে থাকা ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সিটি করপোরেশনও যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

আট দফা দাবিতে লংমার্চ

নাহিদ ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ সফল করার পর এবার ঢাকা থেকে রংপুরমুখী ঐতিহাসিক লংমার্চ শুরু হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় যেসব আইন ও প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে, বর্তমান সরকারও সেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা শুরু করেছে।

উদ্বোধনী সমাবেশে যারা বক্তব্য দেন

ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি রেজাউল করিম এবং দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’

আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬