তরুণদের যোগ্য করে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
তরুণদের যোগ্য করে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশের অর্থনীতি, শিক্ষা-দীক্ষা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।
দুপুরে গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়ছে। তাই নিরাপত্তার বিষয়ে আরো বেশি নজর দেয়ার তাগিদ দেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সুফল ইতিমধ্যে দেশের মানুষ পেতে শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রে গবেষণার প্রতি আরো বেশি জোর দেয়ার ওপর জোর দেন সরকার প্রধান।























