ঢাকাসহ দেশের ১৯ জেলায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এসব জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

























