ঢাকা প্রিমিয়ার লিগে আজ নিষ্পত্তি হবে শিরোপার
- আপডেট সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার লিগে আজ নিষ্পত্তি হবে শিরোপার। শেষ দিনে অঘোষিত ফাইনালে লড়বে প্রাইম ব্যাংক-আবাহনী। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় আরো এক নিয়মরক্ষার ম্যাচে শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
দু’দলের পয়েন্ট সমান ২২। ১৫ ম্যাচে দু’দলেরই সমান ১১ জয় আর ৪ হার। তাই শিরোপার নিষ্পত্তি হচ্ছে শেষ রাউন্ডে। কাগজে কলমে সেরা আবাহনী। ব্যাটিংয়ে দলের আস্থা রেখেছেন তিন জন। নাঈম শেখ, মুনীম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। তিনজনই করেছেন তিনশোর বেশি করে রান। এদিকে, পিছিয়ে নেই প্রাইম ব্যাংকও। ইনজুরিআক্রান্ত তামিম ইকবাল না থাকায় ব্যাটিং শক্তি কিছুটা কমেছে। তবে সাড়ে তিনশো করে রান করা রনি তালুকদার ও মোহাম্মদ মিথুনের ব্যাটে আস্থা রাখতে পারে ব্যাংক দলটি। শুরুতে টানা খারাপ খেললেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন এনামুল হক বিজয়ও। তাই তারকা বহুল আবাহনীকে ছাড় দিতে নারাজ প্রাইম ব্যাংক।






















