ডেঙ্গু মহামারি আকার ধারণ করার পুরো দায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের: হাইকোর্ট
- আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতা বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন অসম্পূর্ণ এবং ডেঙ্গু মহামারি আকার ধারণ করার নেপথ্য আংশিক নয়, পুরো দায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের। এমন মূল্যায়ন ও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। সকালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট এই পর্যবেক্ষণ দেয়। এ সময় আদালতকে দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনজীবী জানান, শপথ নেয়ার পর নতুন ওর্য়াড কাউন্সিলররা দায়িত্ব গ্রহন না করায়, দায়সারা ভাবে চলছে মশক নিধনের কাজ।
সম্প্রতি রাজধানী জুড়ে বেড়েছে মশার উপদ্রব। এর মাঝে দেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তাই রোগ সংক্রমনের বড় বাহন, মশার এই উৎপাতে উদ্বিগ্ন নগরবাসী।এমন বাস্তবাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়ে উচ্চ আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেয় ঢাকার জেলা জজ। তবে উত্থাপিত প্রতিবেদনে ডেঙ্গু রোগের মহামারির জন্য দুই সিটি কর্পোরেশনকে আংশিক দায়ী করা হলে দ্বিমত প্রকাশ করে উচ্চ আদালত।
এদিকে দুই সিটিতে নতুন জন প্রতিনিধি আশায় মশক নিধন কার্যক্রমে দেখা দিয়েছে শিথিলতা। তাই আগামী মে ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দক্ষিণ সিটির কর্পোরেশনের এই আইনজীবী। পরে অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ঠিক করেন বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ।





















