১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ঠিকাদারের গাফিলতিতে থমকে সড়ক নির্মাণ, ক্ষোভে মোহনগঞ্জের মানুষ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৫৭৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড় বছরেও শেষ হয়নি নেত্রকোণার মোহনগঞ্জের তেতুলিয়া-গাগলাজুর সড়ক নির্মাণ। খানাখন্দে ভরা সড়কটিতে দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজের ধরিগতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কর্তৃপক্ষের উদাসীনতায় সময়মতো কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত হাওর এলাকার প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের জন্য ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি কাজের দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ২৭ কোটি ৭৪ লাখ ৩ হাজার ১০০ টাকা। কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় কার্যাদেশ। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩ জুলাই কাজ শুরু করে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র ৩৫ ভাগ কাজ। এরিমধ্যে স্থানীয়রা কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্থানীয়রা সড়কটি নির্মাণে পানিতে ঢালাইসহ কাজে অনিয়মের অভিযোগ তুললেও টনক নড়েনি কর্তৃপক্ষের। চন্দ্রসোনার তাল, ডিঙ্গাডোতা, শয়তানখালিসহ কয়েকটি হাওরের ফসল ঘরে তুলতে ব্যবহার করতে হয় সড়কটি। তাই কাজ শেষ না হওয়ায় বছরের একমাত্র বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় হাওরপাড়ের চাষিরা।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কাজের মান সঠিক হচ্ছে দাবী করে বলছেন, বোরো জমির পানি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে, পানিতেও ঢালাই দিলে কাজের মান আরো ভাল হয় বলে দাবী তাদের।

কাজের মান নিশ্চিতে তদারকি রয়েছে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে বলেও জানালেন তিনি।

হাওরাঞ্চলের ডুবন্ত সড়কটির কাজের মান নিশ্চিতে অনিয়মের অভিযোগ তদন্ত করে তদারকি বাড়ানোর দাবী স্থানীয়দের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠিকাদারের গাফিলতিতে থমকে সড়ক নির্মাণ, ক্ষোভে মোহনগঞ্জের মানুষ

আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬