০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ও সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পদ্ধতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, দেশের বাইরে থাকা প্রবাসী এবং দেশের ভেতরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

প্রয়োজনীয় কার্যক্রমের দায়িত্ব সানাউল্লাহকে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও চালু রাখার পরিকল্পনা

এএমএম নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের এ পদ্ধতি ভবিষ্যতেও কার্যকর রাখতে চায় নির্বাচন কমিশন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হলেও পরবর্তী কমিশন যেন একই পদ্ধতিতে ভোটগ্রহণ করতে পারে, সে জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ম্যানুয়ালও প্রস্তুত করে রাখা হচ্ছে।

জাতীয় নির্বাচনেও হয়েছিল পোস্টাল ব্যালট

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তির (আইটি) সহায়তায় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। এর মাধ্যমে দেওয়া পোস্টাল ব্যালটের ভোট দুটি আসনের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও পোস্টাল ব্যালট চালুর ফলে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও নির্বাচনী দায়িত্বে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও সহজ হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ও সরকারি চাকরিজীবীরা

আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬