০১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প-প্রযুক্তি নির্বাহীদের চুক্তি: এআই নিরাপত্তায় ‘শক্তিশালী’ সুরক্ষার অঙ্গীকার

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের অঙ্গীকার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীরা একটি স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন। অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল, মেটা, এক্সএআই ও এনভিডিয়া এই চুক্তিতে এআই মডেল পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এআই খাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আয়োজিত মধ্যাহ্নভোজে চুক্তিটির ঘোষণা দেওয়া হয়। দ্রুত বিকশিত এআই প্রযুক্তি মানবজাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন উদ্বেগের মধ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এআই মডেল পর্যবেক্ষণে নতুন ব্যবস্থা

‘জয়েন্ট কমিটমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপনসিবিলিটিজ’ নামের এই অঙ্গীকারে প্রযুক্তি কোম্পানিগুলো এআই মডেলের নিরাপত্তা পর্যবেক্ষণে শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা চালুর কথা জানিয়েছে। এসব ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করতে নিজস্ব টিম গঠনের পাশাপাশি সমস্যা শনাক্ত হলে তা সমাধানের ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া কোম্পানিগুলো স্বাধীন বহিরাগত নিরীক্ষকদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। নিয়মিত বৈঠকের মাধ্যমে এআই ব্যবস্থার নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় মানদণ্ড ও সর্বোত্তম পদ্ধতি নির্ধারণের কথাও রয়েছে চুক্তিতে।

স্বেচ্ছামূলক হওয়ায় সমালোচনা

চুক্তিটি বাধ্যতামূলক নয়। পাশাপাশি তৃতীয় পক্ষের মূল্যায়ন কারা করবে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ভবিষ্যতে এসব নিরাপত্তাব্যবস্থাকে আইন বা আনুষ্ঠানিক বিধিমালার আওতায় আনা যেতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তিতে সই করা ছয় প্রযুক্তি নির্বাহী হলেন—অ্যানথ্রপিকের দারিও আমোদেই, ওপেনএআইয়ের গ্রেগ ব্রকম্যান, গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ, এক্সএআইয়ের ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং।

বৈশ্বিক নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য

এ চুক্তির সময় এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে মতপার্থক্যও সামনে এসেছে। গত সপ্তাহে ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখতে বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানিয়েছে।

তবে ট্রাম্প আন্তর্জাতিক বা বহুপক্ষীয় নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক পরিকল্পনার উদ্যোগ সমর্থন করবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানও প্রত্যাখ্যান করেছেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাম্প-প্রযুক্তি নির্বাহীদের চুক্তি: এআই নিরাপত্তায় ‘শক্তিশালী’ সুরক্ষার অঙ্গীকার

আপডেট সময় : ১২:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬