টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের দুই শতাধিক চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তা ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
























