টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখী চাষ
- আপডেট সময় : ০৪:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঝলমলে মিষ্টি রোদে সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল। মৌ-মাছিরাও মনের আনন্দে আহরণ করছে মধু। নয়ন জুড়ানো এ দৃশ্যে সবার সাথে খুশি কৃষকও। আর, কম খরচে ফলন ভালো হওয়ায় সূর্যমুখীর মতো হাসছে কৃষকরা। ফলে দিন দিন সূর্যমুখীর চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ গয়লা দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের টিএসএফ—২৭৫ জাতের তেলজাতীয় সূর্যমুখী চাষ হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকায় গতবারের মতো এবারও সূর্যমুখীর ফলন বেশ ভালো হয়েছে। এতে খুশি চাষিরাও। সবার আশা, ভোজ্য তেলের চাহিদা পূরণ করবে সূর্যমুখী।
উপজেলা কৃষি অফিসার জানান, সূর্যমুখী চাষীদের সকল ধরণের সহযোগীতা করে আসছেন। এটি অধিক লাভজনক একটি তেলজাতীয় ফসল। ফলে দিন দিন সূর্যমুখী চাষ চরাঞ্চলে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
টাঙ্গাইল সদর উপজেলা ছাড়াও ভূঞাপুর, গোপালপুর, নাগরপুর ও কালিহাতীসহ জেলার ১২টি উপজেলায় সূর্যমুখী চাষ হচ্ছে।


















