ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়ন পরিষদ চত্বরে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘এসে দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে’ দিনব্যাপী বিভিন্ন গ্রাম, মাঠ, নদীর ধারে ৪ হাজার তালবীজ রোপন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।





















