ঝিনাইদহে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ৪র্থ শ্রেণীর স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদগামী একটি রড বোঝায় ট্রাক চাপা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিখনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
























