ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামী ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে– এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহীদুল ও চম্পা খাতুন। মাজেদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় সদর থানায় একটি হত্যা মামলা হয়।
























