ঝালকাঠির রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
সকালে শহরের টিঅ্যান্ডটি সড়ক থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রথম দিনের অভিযান ৮টি দোকান ঘর ভেঙে ফেলা হয়েছে।অভিযানের আগে অবৈধ দোকান মালিকদের তাদের মালামাল সরানোর জন্য এক ঘণ্টা সময় দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, শহরের রাস্তার পাশে সরকারি জমি দখল করে অবৈধ দোকান নির্মাণ করেন কয়েকজন অসাধু ব্যবসায়ী। রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান আরও চলবে।



















