জোর জবরদস্তির ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ২১৪৮ বার পড়া হয়েছে
নাগরিকদের মৌলিক স্বাধীনতার স্বার্থে সবাইকে ভোট বর্জনের আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে সকালে উত্তরা রাজউক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি। রিজভী আরও বলেন, জোর জবরদস্তির ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহবান জানান তিনি। এদিকে, আজ শেষ হচ্ছে ৪র্থ দফার গণসংযোগে লিফলেট বিতরণ কর্মসূচি।
























