০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জেসিএক্স আবাসন মেলায় ক্রেতাদের ভিড়

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ১৯৭৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত চার দিনব্যাপী জেসিএক্স প্রপার্টি এক্সপো-২০২৩ এ ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সমাগম। দেশের জনপ্রিয় সেলিব্রিটিদের পদচারণায় দিনভর মুখরিত প্রতিষ্ঠানটির কার্যালয়। জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই আবাসন মেলার উদ্বোধন করেন।

আজ দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাপান স্ট্রিটের ‘জেসিএক্স বিজনেস টাওয়ারে’ চারদিন ব্যাপী এ আবাসন মেলা শুরু হয়। বৃহস্পতিবার শুরু হওয়া এই আবাসন মেলা আগামী রোববার পর্যন্ত চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা।

বাংলাদেশের দ্রত বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের মেলায় ফ্ল্যাট বুকিং দিলে পাওয়া যাবে ১০ লাখ টাকা পর্যন্ত মূল্য ছাড়। এছাড়াও ইন্টেরিয়র ডিজাইনে ৫০ শতাংশ ছাড়ের সঙ্গে থাকছে কমপ্লিমেন্টরি কিচেন কেবিনেট ও হোম মুভার সার্ভিস। মেলায় কোম্পানির সিইও, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জমির মালিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আগত ক্রেতা দর্শনার্থীগণ জেসিএক্স ডেভেলপমেন্টের চলমান ৩৬টি আবাসান প্রকল্পের ২০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের স্পেস থেকে স্বপ্নের ফ্ল্যাট /অফিস বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার ৯২ কাটা জমির উপর আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে জেসিএক্স আরও গ্রান্ড রেসিডেন্স লাক্সারি কনডোমিনিয়াম। এই প্রকল্পের ৬০ শতাংশ জায়গা উন্মুক্ত থাকবে।

এবিষয়ে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবসহাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের মাধ্যমে দৃষ্টি নন্দন ডিজাইন এবং সকল মানসম্পন্ন আবাসনের নিশ্চয়তা দিচ্ছি। আমাদের সবগুলো প্রকল্প নির্ধারিত সময়ে মধ্যে গ্রাহককে হস্তান্তর করা হয়।’

অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, ‘জেসিএক্স ডেভেলপমেন্টসর জন্মলগ্ন থেকেই আমার সম্পর্ক। সেই থেকে আছি। আমরা অনেক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হই, কিন্তু কার সঙ্গে সম্পর্কটা স্থায়ী হয় না। একমাত্র জেসিএক্স ডেভেলপমেন্টের সঙ্গে আমরা আছি। আজীবন আমাদের সম্পর্ক থাকব। নির্মাণ সামগ্রী এবং কমিটমেন্টের জায়গায় তারা শতভাগ বিশ্বস্ততার সঙ্গে কাজ করে। জেসিএক্স দারুন দারুন সব প্রজেক্ট বাস্তবায়ন করছে। আমার কানাডা প্রবাসী আত্মীয় আজ আসবেন জেসিএক্সে ফ্ল্যাট বুকিং দিতে।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি নিজেই জেসিএক্সের বাসায় বাস করছি। আমার আত্মীয় স্বজন এবং পরিচিতরাও জেসিএক্স থেকে ফ্ল্যাট কিনেছেন। একটা কথা সব সময় সবাই বলে, ডেভেলপাররা নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর করেনা। জেসিএক্স দুই বছরের মধ্যেই ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছে আমাকে। আমি সারপ্রাইজ। ধারণাও করতে পারিনি।’

উল্লেখ্য, জাপানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি CREED গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় দেশের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। বসুন্ধরা আবাসিক এলাকায় জেসিএক্স অনেকগুলো বাণিজ্যিক এবং আবাসিক প্রকল্প নির্মাণ করেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেসিএক্স আবাসন মেলায় ক্রেতাদের ভিড়

আপডেট সময় : ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩