জুলাই-আগষ্ট আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : সালাউদ্দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে যান সালাহউদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। কয়েকজনের চিকিৎসা দেশে সম্ভব নয় বলেও জানান। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।জানান, বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদেরকে সহযোগিতা করা হয়। এ সময় ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং রাজনীতি করতে চায়-এমন প্রশ্নও রাখেন সালাউদ্দিন।

















