জিয়াউর রহমানের বিচারহীনতার অপসংস্কৃতির কারণে রাজনীতিতে সক্রিয় হয় খুনীরা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল। পরবর্তীতে তা এগিয়ে নিয়েছিল খালেদা জিয়া.. এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনীদের রাজনীতে অংশ নেয়ার সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান। ন্যায় বিচার বন্ধে বারবার ষড়যন্ত্র হয়েছিল বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নবনির্মিত ভবন বিজয়-৭১’ এর উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১২ তলা বিশিষ্ট ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৫৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ভবনে রয়েছে ৩২টি বিচার কক্ষ।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের বিচারহীনতার অপসংস্কৃতি এগিয়ে নিতে কাজ করেছিলেন খালেদা জিয়া।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে।
সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা রায়ের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























